“দেশ সেবায় চাকরিজীবীদের চেয়ে উদ্যোক্তাদের অবদান বেশি”

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকালে রাজধানীর বাসাবো চাইনিজ পার্ক রেস্টুরেন্ট এন্ড প্লে জোনে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর মতিঝিল জোনের আয়োজনে "উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা ও মাসিক মিটআপ" সেমিনারে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, চাকরির পেছনে না দৌড়ে যুবক তরুণদের নিজেদের পায়ে দাড়াতে হবে। অন্যের সমালোচনায় সময় ব্যয় না করে সেটা কর্মের পেছনে ব্যয় করলে সফলতা অর্জন করা সম্ভব হবে।
সমাজের নৈতিক চরম অবক্ষয় মন্তব্য করে এই রাইট টক বাংলাদেশের সভাপতি বলেন, দেশের যুবক ও তরুণ সমাজের ৫০ শতাংশ মাদকাসক্ত। এছাড়া ডিজিটালের নানা অ্যাপস ব্যবহার করে অপকর্মসহ অলসতায় সময় কাটাচ্ছে যা ভবিষ্যত সমাজের জন্য ভয়ংকর হতে পারে।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লিগাল পার্টনার ও নাগরিক আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. নাজমুল হাসান রাজু। কেন্দ্রীয় কোর ভলান্টিয়ার ও মডারেটর ইমাম কনজুমার ইন্ডাস্ট্রিজের কর্ণধার ইফতেখার আলম মজুমদার। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, হোসাইন আল মামুন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মতিঝিলের দায়িত্বশীল প্রতিনিধি মারুফুল ইসলামসহ নানা শ্রেণির উদ্যোক্তারা
