পথে ঘাটে রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে সবার মাঝে সভ্যতার বাণী এবং পথশিশু কিশোর-কিশোরীদের মাঝে শুরু হলো “শিক্ষা বাতিঘর” এবং “মা/দকবিরোধী সচেতনতা” এর শুভ উদ্বোধন করেন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ।
এসময় উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ এর মো. সেলিম, ইমরান হাদী, রাহাত মিয়া, রাব্বীসহ অনেকে।
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এটির প্রথম যাত্রা শুরু হলো। প্রথম দিনে শিক্ষা ও মা/দক বিষয়ে কিশোর কিশোরীদের মাঝে আলোচনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন তাওহীদ। এসময় তিনি বলেন, মানবিক ও সামাজিক শিক্ষার পাশাপাশি অসহায় পথশিশুদের জন্য খোলা মাঠে শিক্ষা কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

রাইট টক বাংলাদেশ এর এখন স্বপ্ন হচ্ছে, পুরো দেশ সমাজকে নৈতিক মানবিক সামাজিক শিক্ষার মাধ্যমে সভ্য সমাজ গড়ে তোলা। এজন্য আমরা পথে ঘাটে শিক্ষার বাণী পৌঁছে দিতে এই যাত্রা ও পথচলা অব্যাহত থাকবে। তাছাড়া একসময়ে ৬৪ জেলায় এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে, যার মূল্য লক্ষ্য সমাজ জাতিকে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সভ্য এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সভ্য দেশ জাতি হিসেবে পরিচিত করা।

তিনি আরো বলেন, মা/দক এখন সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। পথশিশু থেকে শুরু করে সবসময় বয়সীর মানুষ আসক্ত। সমাজ এটার কারণপ দূষিত হচ্ছে, তাই মা/দক যেখানে আমাদের প্রতিরোধ সেখানে।

প্রাথমিক পর্যায়ে রাইট টক বাংলাদেশ মা/দক সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবে এবং পথশিশু ও কিশোর-কিশোরীদের মাঝে এটা ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি যারা এখনো মাদকে আসক্ত হয়নি তারা যাতে ভবিষ্যতে এটাকে ঘৃণা করে সে লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাবে রাইট টক বাংলাদেশ। তবে যদি সমাজের বিত্তবান ও কোম্পানিগুলো আমাদের এইখাতে আর্থিক সহযোগীতা করলে আমরা সত্যিকারের একটি সুন্দর সমাজ গড়তে পারতাম, কারণ সেই প্রতিভা ইচ্ছা আমাদের মাঝে আছে। তাই আশা করব কোম্পানিগুলো এবং সম্পদশালীরা আমাদের পাশে সবসময় থাকবেন এবং সহযোগীতা করবেন।
